শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলোচনায় ফেরা সম্ভব, তবে তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল : ইরান

প্রকাশিত: ০৭:০৪, ২৮ আগস্ট ২০২৬ | ১৮

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নতুন করে কূটনৈতিক আলোচনা সম্ভব, যদি ওয়াশিংটন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং বলপ্রয়োগ পরিহার করে। শুক্রবার (২৮ আগস্ট ) স্যোশাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, এক্সে একটি পোস্টে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত আস্থা তৈরি করা, সম্মানের সঙ্গে কথা বলা। আমাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করা। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাতারের নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলে বর্ণনা করেছেন তিনি।

আব্বাস আরাগচি আরো বলেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সৃজনশীল আলোচনা করেছেন। এই আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযান শেষ হয়নি। একই সঙ্গে তেহরানের সঙ্গে অবিলম্বে আলোচনার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে জোর দিয়ে তিনি বলেছেন, দেশটির সক্ষমতা এখন সীমিত।

Mahfuzur Rahman

Publisher & Editor