বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফারিণের আবেগঘন পোস্ট

প্রকাশিত: ১৩:৫০, ২৬ আগস্ট ২০২৬ |

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জীবনের ক্ষণস্থায়িত্ব, সম্পর্ক ও প্রাপ্তির বাস্তবতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের অনুভূতির কথা শেয়ার করে ছবিসহ ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী। 

ফেসবুক পোস্টে তাসনিয়া ফারিণ লিখেছেন, এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।

ফারিণের এ পোস্টে উঠে এসেছে জীবনের অনিত্যতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক ও পার্থিব প্রাপ্তির সাময়িকতার বিষয়টি। তার উপলব্ধি, জীবনে মানুষ, সম্পদ কিংবা সুন্দর মুহূর্ত—কোনোটিই চিরস্থায়ীভাবে নিজের করে রাখা সম্ভব নয়।

অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ই আলোচনায় থাকেন তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ভাবনা ও অনুভূতির কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার তার সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই পোস্টটিও অনুসারীদের নজর কেড়েছে।

তার পোস্টে অনেকে জীবনের বাস্তবতা নিয়ে একমত পোষণ করেছেন। কেউ কেউ মন্তব্যে নিজেদের উপলব্ধির কথাও জানিয়েছেন। তবে ফারিণ কী পরিস্থিতিতে এমন উপলব্ধির কথা লিখেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি।

Mahfuzur Rahman

Publisher & Editor