মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকাতেও প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

প্রকাশিত: ০৭:২৫, ২৫ আগস্ট ২০২৬ | ১০

অস্ট্রেলিয়ায় চমক দেখিয়েছি বাংলাদেশ। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে জিতে।

ড্র হওয়া সিরিজের জয়টি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাতেও করবে বলে বিশ্বাস এবি ডি ভিলিয়ার্সের। 
বাংলাদেশের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে এমনটি জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার বলেছেন, ‘আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে।

সফরের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি হলো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচে পড়ে সুইংই শুধু করে না, পাশাপাশি সিম মুভমেন্টও করে। খুব বেশি খেলোয়াড় এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নন। এর সামাল দেওয়া সত্যিই বেশ কঠিন।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শুধু টিকে থাকলেই চলবে না সক্রিয় হয়ে খেলতে হবে বলে জানান ডি ভিলিয়ার্স। নিজের কৌশল তুলে ধরে সাবেক উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘আমার নিজের কথা যদি বলি, এর সামাল দেওয়ার জন্য আমার কিছু কৌশল ছিল। কখনো ক্রিজ ছেড়ে সামনে বেরিয়ে আসতাম, কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে রাখতাম, আবার কখনো স্টাম্প উন্মুক্ত করে খেলতাম, যেভাবে আমি পরিস্থিতি বুঝতাম। এই ধরনের সিমিং কন্ডিশনে এটাই আপনাকে করতে হবে। শুধু স্টাম্প ঢেকে রেখে সারাদিন টিকে থাকলেই হবে না।

অবশ্যই আপনাকে সক্রিয় হতে হবে।’
আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। দুটি টেস্ট সিরিজের বিপরীতে সমান ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

Mahfuzur Rahman

Publisher & Editor