মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রিয়ালের আনুষ্ঠানিক পরিচয় পর্বে আবেগঘন বার্তা কুকুরেয়ার

প্রকাশিত: ০৭:২৩, ২৫ আগস্ট ২০২৬ | ১০

গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী লেফটব্যাক মার্ক কুকুরেয়া। গত জুনের মাঝামাঝি সময়ে এই স্প্যানিশ লেফট-ব্যাকের চুক্তিটি চূড়ান্ত করে।

দুই মাস পর অবশেষে এই আনুষ্ঠানিকভাবে এই স্প্যানিশ লেফটব্যাককে পরিচিয় করিয়ে দেয় লস ব্লাঙ্কোসরা। আনুষ্ঠানিক পরিচয় পর্বে যোগ দিয়ে ক্লাবটিকে ‘বিশ্বের সেরা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। 
ভালদেবোসে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে তার এই জমকালো আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ক্লাবের চিরাচরিত নিয়ম অনুসারেই পরিচালিত হয়।

বোর্ডরুমে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে স্বাগত জানান, যেখানে এই ডিফেন্ডার ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত আগামী ছয় মৌসুমের জন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর কুকুরেয়াকে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের একটি রেপ্লিকা, একটি ঘড়ি এবং তার নাম ও পেছনে ১৭ নম্বর লেখা একটি জার্সি উপহার দেওয়া হয়।
মার্কার প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক পরিচিতির পর সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এই গ্রীষ্মের সময়টা বেশ দীর্ঘ মনে হয়েছিল। তবে এখন বিশ্বের সেরা ক্লাবের জার্সি গায়ে জড়ানোর সময় এসেছে, যারা ইতিমধ্যে অনেক শিরোপা জিতেছে এবং সামনে আরো জিতবে।

এটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয়।’
রিয়াল মাদ্রিদের অন্যান্য নতুন খেলোয়াড়দের মতোই তার পরিচিতি পর্বের ব্যাকগ্রাউন্ডে সাজানো ছিল ক্লাবের ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তা দেখে কুকুরেয়া বলেন, ‘সত্যি বলতে, এটি দারুণ অনুপ্রেরণাদায়ক। কামব্যাকের মাধ্যমে জেতা চ্যাম্পিয়ন্স লিগের কথা আমার খুব ভালো মনে আছে। আশা করি আমিও একটি জিততে পারব।
 
‘প্রতিপক্ষ দলের খেলোয়াড় হিসেবে বার্নাব্যুতে খেলার কষ্ট আমি জানি। এটি এমন এক জাদুকরী স্টেডিয়াম যেখানে মাত্র দশ মিনিটে অবিশ্বাস্য সব ঘটনা ঘটে যেতে পারে। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে আছি বলে যোগ করেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor