সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পূর্ণিমার যে ছবি দেখে নেটিজেনরা বলছেন, ‘বাবার পর এখন আমার ক্রাশ!’

প্রকাশিত: ০০:০৩, ১৭ আগস্ট ২০২৬ | ১৭

সময় আর বয়স যেন পুরোপুরি থমকে গেছে ঢালিউড সুন্দরী পূর্ণিমার কাছে। সামাজিক মাধ্যমে বেগুনি রঙের আভিজাত্যপূর্ণ শাড়িতে নিজের কিছু স্নিগ্ধ ছবি পোস্ট করতেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। 

রোববার মধ্যরাতে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, রাজকীয় বেগুনি রঙের একটি সিল্ক শাড়িতে নিজেকে মুড়েছেন তিন প্রজন্মের এই নায়িকা। শাড়ির পাড় ও আঁচলে সোনালি ও রঙিন সুতোর মনোরম নকশা, আর জমিনজুড়ে ছড়ানো ছোট ছোট সোনালি বুটি। আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক হাসিতে নিচে চোখ নামিয়ে রাখা পূর্ণিমার লুকে ছিল এক অদ্ভুত মার্জিত ভাব। 

কাঁধের ওপর ছেড়ে দেওয়া কোঁকড়ানো চুল আর হালকা মেকআপে তার এই সাজ বেশ নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘বেগুনি আমার প্রিয় রঙ, তবে শাড়িতে জড়িয়ে নিলে এটি আরও সুন্দর, মার্জিত ও চিরন্তন মনে হয়।’

অভিনেত্রীর এই নতুন রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। ছবিগুলো প্রকাশ পেতেই কমেন্ট সেকশনে জমে উঠেছে মন্তব্য আর ভালোবাসার জোয়ার। এক ভক্ত বেশ মজার ছলে কমেন্ট করেছেন, ‘আমার বাবার ক্রাশ ছিলেন, এখন উনি আমার ক্রাশ!’ আরেক অনুরাগী লিখেছেন, ‘পূর্ণিমা কখনো বুড়ি হবে না, বুড়া হবো আমরা।‘ 

ভক্তদের একাংশ তো পূর্ণিমাকে দেখে মন্তব্য করছেন, ‘বয়স আসলে মানুষের কাছে কেবলই একটা সংখ্যা।‘ কেউবা আবার আফসোস করে লিখেছেন, ‘আমি বুড়া হয়ে গেলাম আর উনি এখনো সেই ২২ বছরের যুবতী!‘

Mahfuzur Rahman

Publisher & Editor