সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত: ২৩:৪৩, ১৬ আগস্ট ২০২৬ | ১১

ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন অভিযানে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তবে সিউলের পক্ষ থেকে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেওয়া হয়েছে ‘ধন্যবাদ, না’। 

সোমবার (১৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের কাছে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের মার্কিন প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সিউল সেই আহ্বানে সাড়া দেয়নি এবং স্পষ্ট ভাষায় না বলে দিয়েছে।

নিজের পোস্টে সেই কথোপকথনের বিষয়টি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে আমাদের সঙ্গী হতে চায় কি না, এবং তারা বলেছে, ‘ধন্যবাদ, না’!’

সূত্র: মিডল ইস্ট আই

Mahfuzur Rahman

Publisher & Editor