জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় সিজনের বিজয়ী হয়েছেন শ্রেয়া কালরা। গ্র্যান্ড ফিনালে সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ট্রফি জেতার পাশাপাশি ১ কোটি রুপি নগদ পুরস্কারও পেয়েছেন।
নেটফ্লিক্সে প্রচারিত এই শোয়ের দ্বিতীয় সিজনের ফাইনাল পর্বে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। ফাইনালে শ্রেয়ার সঙ্গে লড়াই করেন শিবাঙ্গী যোশি, রাম কাপুর, শিল্পা শিন্ডে এবং যোগেশ রাওয়াত। এর মধ্যে শিবাঙ্গী যোশি প্রথম রানার-আপ হন।
ফাইনালের ঠিক আগে প্রতিযোগিতা থেকে বিদায় নেন বরুণ যাদব ও আকাঙ্ক্ষা চামোলা।
উপস্থাপক রিতেশ দেশমুখ প্রতিযোগীদের যৌথভাবে একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেন। এরপর শ্রেয়া কালরা, যোগেশ রাওয়াত ও বরুণ যাদব একসঙ্গে ভোট দিয়ে আকাঙ্ক্ষাকে বাদ দেন।
অন্যদিকে, শো-এর একটি আগের টাস্ক জিতে যোগেশ রাওয়াত ১০ লাখ রুপি নগদ পুরস্কারও পান।
এর আগে হার্ষাদ চোপড়া শিবাঙ্গী যোশিকে বাঁচাতে নিজের ফাইনালে ওঠার সুযোগ ছেড়ে দেন।
পরে শো থেকে বেরিয়ে তিনি জানান, শিবাঙ্গীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই, তারা শুধু ভালো বন্ধু।
‘লক আপ’ সিজন ২ ২০২৬ সালের ২৭ জুন নেটফ্লিক্সে শুরু হয়। এবারের সিজনটি সঞ্চালনা করেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। এর আগের সিজনের সঞ্চালক ছিলেন কঙ্গনা রানাউত।
Publisher & Editor