শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের গ্রুপের সংঘর্ষ, গ্রেফতার ১

প্রকাশিত: ০৭:১২, ০৬ আগস্ট ২০২৬ | ২১

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩ আগস্ট যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজনকে আটক করা হয়। সংঘর্ষে আহত একজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং গ্রেফতার ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Mahfuzur Rahman

Publisher & Editor