আগামী সেপ্টেম্বর মাসে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ। সেই সময় হওয়ার কথা ছিল আফগানিস্তান-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বাংলাদেশ সিরিজের কারণে পিছিয়ে যাচ্ছে আফগান সিরিজ।
সেপ্টেম্বরের ১৩, ১৫ ও ১৭ তারিখ দিল্লিতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক দিনে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কথা অনেকটাই এগিয়েছে। সেই সময়ই বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সেপ্টেম্বরের ১, ৩ ও ৬ তারিখ হওয়ার কথা তিনটি ওয়ানডে ম্যাচ। তারপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
ভারত-বাংলাদেশ সিরিজ যে দিন শেষ হওয়ার কথা সে দিনই ভারত-আফগানিস্তান সিরিজ শুরু হওয়ার কথা। সেটা কোনও ভাবেই সম্ভব নয়। তাই আফগানিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
ভারতের মাটিতে বেশ কয়েক বছর ধরে নিজেদের হোম সিরিজ খেলছে আফগানিস্তান। তবে এই প্রথম ভারতকে তাদের মাটিতেই অ্যাওয়ে সিরিজ খেলতে হত। দিল্লির মাঠে হোম সিরিজ খেলবে আফগান দল। সেই সিরিজ নিয়েই সংশয় দেখা দিয়েছে।
তবে একসঙ্গে দুটি দলকে খেলাতে পারে ভারত। সেই হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবে টিম ইন্ডিয়া।
Publisher & Editor