রবিবার, ২৬ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান

প্রকাশিত: ০৩:১৭, ২৬ জুলাই ২০২৬ |

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে বৈঠক করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষয়টি নিশ্চিত করেছে।

বাঘেই বলেছেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করেছেন। বিষয়টি ভালো অগ্রগতি হয়েছে।

বাঘেই বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা এবং উপকূলবর্তী দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে কীভাবে প্রণালিটি পরিচালনা করা যায়, সে বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।

তার ভাষ্য, আলোচনা ফলপ্রসূ ছিল এবং এতে অগ্রগতি হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

বাঘেই আরও জানান, বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিকভাবেই নৌযান চলাচল অব্যাহত রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor