ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সের উডসাইডে একটি বাসের ভেতর দুই মুসলিম তরুণীকে লক্ষ্য করে বক্স কাটার দেখিয়েহুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় সন্দেহভাজন ওই ব্যাক্তি তরুণীদের হুমকি দিয়ে বলেন “তোমরা যদি মুসলিম হও, তাহলে আমি তোমার মুখে ঘুষি মারব।” ঘটনাটিকে সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইম হিসেবে তদন্ত করছে এনওয়াইপিডি পুলিশ।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, কুইন্সের উডসাইড এলাকায় একটি বাসে দুই মুসলিম নারীকে বক্স কাটার দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে তারা।
পুলিশের তথ্য অনুযায়ী, ২১ ও ১৯ বছর বয়সী দুই নারী গত ১৬ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ৫১তম স্ট্রিট ও নর্দার্ন বুলেভার্ড এলাকায় কিউ৬৬ বাসে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাদের লক্ষ্য করে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দুই নারীর উদ্দেশে মুসলিমবিরোধী মন্তব্য করেন এবং সহিংসতার হুমকি দেন। এ সময় তার হাতে একটি বক্স কাটার ছিল বলে অভিযোগ।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি নারীদের উদ্দেশে মুসলিম পরিচয় নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন এবং বলেন, “তোমরা যদি মুসলিম হও, তাহলে আমি তোমার মুখে ঘুষি মারব।” ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি কোনো শারীরিক হামলা না করেই বাস থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুই নারী কেউই আহত হননি।
ঘটনাটি তদন্ত করছে এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্ক ফোর্স। পুলিশ অভিযুক্ত ব্যক্তির সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়েছে। কারও কাছে এ ঘটনার বিষয়ে তথ্য থাকলে ক্রাইম স্টপার্স নম্বরে ১-৮০০-৫৭৭-টিপস ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।
Publisher & Editor