নিজ দেশের পিচ নিয়ে সচরাচর কোনো ক্রিকেটারই কথা বলতে রাজি নন। কিছুটা ব্যতিক্রম সিকান্দার রাজা।
ভারতের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে পিচের সমালোচনা করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
হারারের পিচ মানসম্মত ছিল বলে ম্যাচ শেষে জানান রাজা। জিম্বাবুয়ের অধিনায়ক বলেছেন, ‘আবারো পিচ মানসম্মত ছিল না। সকালে আদ্রর্তা দেখে মনে করছিলাম ম্যাচে প্রভাব রাখবে।
কিন্তু এত সময় ধরে প্রভাব রাখবে তা কখনো ভাবিনি। তাই নতুন বল খেলাটা কঠিন হয়।’
শুরুর দিকে বাউন্ডারি হাঁকাতে না পারার দায়ও নিচ্ছেন রাজা। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত শুরুর দিকে আমরা বাউন্ডারি মারতে পারিনি।
তাতে বল নতুনই থেকে যায়। এতে করে পিচ থেকে পাওয়া মুভমেন্টে ব্যাটিং করাটা আরো কঠিন হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের তুলনা টেনে রাজা বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে প্রচুর আর্দ্রতা ছিল। তার প্রভাব দীর্ঘ সময় ছিল। আজ আর্দ্রতা ৮/১০ কিংবা ১২ ওভার পর্যন্ত ছিল।
এরপর ভারত যখন ব্যাটিং করল তখন বল সহজেই ব্যাটে আসছিল।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো উইকেট আশা করছেন রাজা। ৪০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আশা করি, পরের ম্যাচে আরো ভালো উইকেট পাব। টস হারার পরেও যেন ফলাফলে বড় প্রভাব রাখতে না পারে।’
Publisher & Editor