বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প

প্রকাশিত: ০২:১২, ২৩ জুলাই ২০২৬ | ১২

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের সমর্থন রয়েছে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাহিনীর সামরিক হামলা অব্যাহত থাকবে এবং এর পরিণামে ইরানকে বড় ধরনের খেসারত দিতে হবে।

বুধবার (২২ জুলাই)  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের কোনো বিরোধিতা নেই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করে আরও সতর্ক করে দিয়েছেন যে, ইরানের ওপর মার্কিন হামলা অব্যাহত থাকবে এবং তেহরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে।

ইরান ও ইসরায়েলের যৌথ অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানি বাড়তে থাকার পরও যুদ্ধের জনপ্রিয়তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ট্রাম্প সরাসরি জানিয়ে দেন, আমেরিকান জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি। 

তিনি আরও জানান, একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আমেরিকানরা উদ্বিগ্ন হলেও যুদ্ধের বিরোধিতা করছেন না। তবে কোন জরিপের কথা বলছেন, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি।

অথচ বিভিন্ন স্বাধীন জরিপ ও পরিসংখ্যান একেবারে উল্টো ছবি দেখাচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকেই মার্কিন জনমনে যুদ্ধবিরোধী অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে। 

জরিপের এই বাস্তব তথ্য উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, হামলায় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং তাদের আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে। সূত্র: আল জাজিরা

Mahfuzur Rahman

Publisher & Editor