অস্কারজয়ী খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলান এবার ভক্তদের জন্য নিয়ে আসতে পারেন একটি ভৌতিক (হরর) চলচ্চিত্র। তার সাম্প্রতিক ব্যবসা সফল ও বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’-র সাফল্যের পর এক সাক্ষাৎকারে নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
নোলানের এই মন্তব্যে তার নতুন প্রজেক্ট নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা এখন তুঙ্গে। ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার নোলানের কাছে জানতে চাওয়া হয়—‘দ্য ওডিসি’ সিনেমায় বেশ কিছু অন্ধকার ও অস্বস্তিকর দৃশ্য থাকার পর দর্শকরা কি অবশেষে তার কাছে একটি হরর ছবি বানানোর দাবি জানানো বন্ধ করবে? উত্তরে হেসে পরিচালক বলেন, ‘আমিও তো সেটাই ভাবছিলাম। এবার আর একটি হরর গল্পের জন্য তাদের আমার কাছে অনুনয়-বিনয় করতে হবে না, তারা কেবল একটি টিকিট কেটে নিলেই হবে।’ নোলানের মতে, একটি দুর্দান্ত হরর সিনেমা বানানোর মূল চাবিকাঠি হলো ভালো একটি কনসেপ্ট বা মূল ভাবনা।
প্রযুক্তিগত কারসাজি বা ভিজ্যুয়াল ইফেক্টের চেয়ে ভালো গল্পকেই তিনি বেশি প্রাধান্য দেন। অনুপ্রেরণা হিসেবে তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ব্রায়ান ডি পালমার ‘অবসেশন’ সিনেমার কথা উল্লেখ করেন। হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’-তে ট্রোজান যুদ্ধ শেষে ইথাকার রাজা ওডিসিউসের বাড়ি ফেরার বিপৎসংকুল পথচলা ফুটে উঠেছে। মহাকাব্যিক এই চলচ্চিত্রে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।
এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ও, এলিয়ট পেজ ও র্যাপার ট্র্যাভিস স্কট।
Publisher & Editor