বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দই দিয়ে পান্তা খেয়েছেন? দেখুন রেসিপি

প্রকাশিত: ০৩:৫৭, ১৬ জুলাই ২০২৬ |

উপকরণ
পান্তা ভাত ১ বাটি (সারা রাত ভেজানো)

টক দই ৫ টেবিল চামচ

পেঁয়াজকুচি ১টি মাঝারি

কাঁচা মরিচ ৫টি

শর্ষের তেল ১ টেবিল চামচ

শর্ষে (ফোড়নের জন্য) ১ চা–চামচ

ভাজা বাদাম ১ টেবিল চামচ

লবণ ও লেবুর রস স্বাদমতো।

প্রণালি:
প্রথমেই পান্তা ভাত থেকে বাড়তি পানি ঝরিয়ে তাতে ফেটানো দই, লবণ, কাঁচা মরিচ ও পেঁয়াজকুচি দিয়ে ভালো করে মেখে নিন।

এবার একটি ছোট কড়াইয়ে শর্ষের তেল গরম করে শর্ষে ফোড়ন দিন।

ফোড়নের তেলটি দই-ভাতের মিশ্রণে ঢেলে মেশান। ওপরে ভাজা বাদাম ও সামান্য লেবুর রস ছড়িয়ে দিন।

Mahfuzur Rahman

Publisher & Editor