বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কাঁচা আমের টক–ঝাল–মিষ্টি পুডিং বানান এভাবে

প্রকাশিত: ০৭:১৮, ০৭ জুলাই ২০২৬ | ৪২

উপকরণ

কাঁচা আম: ২টি

কাঁচা মরিচ: ১টি

পানি: ২ কাপ

শুকনা মরিচের গুঁড়া: ১টি

লেবুর রস: আধা চা-চামচ

বিটলবণ: ১ চা-চামচ

চাট মসলা: আধা চা-চামচ

পুদিনাপাতাকুচি: ১ টেবিল চামচ

চিনি: আধা কাপ (প্রয়োজনে বাড়াতে পারেন)

আগার আগার: ২ টেবিল চামচ।

প্রণালি

কাঁচা আম টুকরা করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। কাঁচা মরিচ বিচি ফেলে কুচি করে নিন। আগার আগার ছাড়া সব উপকরণ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। আগার আগার মিশিয়ে চুলায় জ্বাল দিন। বলক ওঠার পর চুলা বন্ধ করে দিন। ডাইসে ঢেলে ঠান্ডা করুন। নরমাল ফ্রিজে রেখে দিন। পুডিং ঠান্ডা হয়ে জমে গেলে কেটে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor