শনিবার, ২৭ জুন ২০২৬

তেতো ডালের রেসিপি

প্রকাশিত: ০২:৪২, ২৭ জুন ২০২৬ |

উপকরণ
মুগ ডাল ১ কাপ (শুকনা খোলায় হালকা ভাজা)

হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো

উচ্ছে ২-৩টি (পাতলা গোল করে কাটা)

পাঁচফোড়ন ১ চা-চামচ

আদাবাটা ১ চা-চামচ

শর্ষের তেল ১ কাপ।

প্রণালি
মুগ ডাল ধুয়ে নিন।

পর্যাপ্ত পানি, লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিন।

উচ্ছেগুলোয় সামান্য লবণ ও হলুদ মাখিয়ে অন্য একটি কড়াইতে তেল গরম করে মচমচে করে ভেজে তুলে রাখুন।

কড়াইয়ের অবশিষ্ট তেলে পাঁচফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদাবাটা দিয়ে হালকা নাড়ুন।

সেদ্ধ করে রাখা ডাল এই ফোড়নে ঢেলে দিন।

ডাল ফুটে উঠলে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দিন। এবার নামিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor