শুক্রবার, ১৯ জুন ২০২৬

স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার, এখন কেমন আছেন জোভান?

প্রকাশিত: ০৪:১৯, ১৯ জুন ২০২৬ | ১০

ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনাও।
 
দুজনই এখন চিকিৎসাধীন রয়েছেন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন জোভান। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা শেষে এখন বাসাতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। 

জোভান জানান, ঈদের পর কাজের চাপ কমিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন। কিন্তু সেই ভ্রমণই শেষ পর্যন্ত দুর্ঘটনায় পরিণত হয়।

জানা গেছে, গত ১১ জুন এ দুর্ঘটনা ঘটে। এতে দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। 

অভিনেতা বলেন, ‘মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে আমি নিজে স্কুটি চালাচ্ছিলাম, আমার স্ত্রী পেছনে বসেছিল। হঠাৎই আমাদের সামনে থাকা একটি সিএনজি কোনো সিগন্যাল না দিয়ে দ্রুত ইউটার্ন নেয়।

এমন অবস্থায় হঠাৎই ব্রেক করতে গিয়ে আমরা দুজনই রাস্তায় পড়ে যাই।’
No photo description available.

জোভান বলেন, ‘আমরা উভয়েই শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পাই। আমার স্ত্রীও আহত হয়। আমাদের হাত ও পা ছুলে যায়। কিছু জায়গায় জখম হয়।

পরের দিন আমরা ঢাকায় ফিরি। এখন নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।’
বর্তমানে নিয়মিত হাসপাতালে গিয়ে ড্রেসিং করাতে হচ্ছে বলেও জানান এই অভিনেতা। চিকিৎসকের পরামর্শে আপাতত সব ধরনের শুটিং স্থগিত রেখেছেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor