শুক্রবার, ১৯ জুন ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

প্রকাশিত: ০৪:১০, ১৯ জুন ২০২৬ |

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। খবর-আলজাজিরার।

এনএনএ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলা সাম্প্রতিক সময়ে এলাকাটিতে চালানো সবচেয়ে তীব্র ইসরাইলি আক্রমণগুলোর একটি। একাধিক আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।

এনএনএ আরও জানায়, নাবাতিয়েহ শহর, কফার জৌজ, কফার রেমান এবং জেবদিনসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী কামানের গোলাবর্ষণ করে। পরে কফার তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়।

হামলায় নাবাতিয়েহ ও হারুফ এলাকায় অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-শারকিয়া ও দুয়েইরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় চারজন এবং কফার সির শহরে পৃথক হামলায় তিনজন নিহত হন।

এদিকে, দুয়েইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor