বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির

প্রকাশিত: ০২:২১, ১১ জুন ২০২৬ |

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান।  দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে।  খবর আল জাজিরার। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  এ হামলার জবাবেই কুয়েত,  বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। 

তবে এ দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে,  কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান।  দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor