সোমবার, ০৮ জুন ২০২৬

চিজি জালাপিনো বলের রেসিপি

প্রকাশিত: ০১:৩৭, ০৮ জুন ২০২৬ |

উপকরণ
জালাপিনো ৬–৮টি

ক্রিম চিজ/মোজারেলা চিজ ১০০–১৫০ গ্রাম

চিজ (স্ট্রিপস বা গ্রেট করা মোজারেলা) ৫০ গ্রাম

ব্রেড ক্রাম্ব ১ কাপ

ডিম ২টি (ফেটানো)

লবণ স্বাদমতো

গোলমরিচ সামান্য

তেল ভাজার জন্য

প্রণালি

জালাপিনো কেটে ভেতরের বীজ সরিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।

ছোট বাটিতে ক্রিম চিজ ও গ্রেট করা চিজ মেশান।

লবণ ও গোলমরিচ যোগ করুন।

প্রতিটি জালাপিনোতে এমনভাবে চিজের মিশ্রণ ভরুন যাতে চিজটা ওপরের দিকে ফোলা থাকে।

এবার জালাপিনোগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন।

মাঝারি আঁচে গরম তেলে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে (৩–৪ মিনিট)।

পরিবেশনের সময় সঙ্গে র‍্যাঞ্চ বা টমেটো সস রাখতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor