সোমবার, ১৮ মে ২০২৬

জলের বুকে রঙিন খেলা

প্রকাশিত: ০৬:১৬, ১৮ মে ২০২৬ |

জলের ভেতর নিঃশব্দে সাঁতরানো রঙিন কই মাছ চোখের জন্য ভীষণ আরামদায়ক। জাপান থেকে ছড়িয়ে পড়া দৃষ্টিনন্দন মাছটি আজ বিশ্বজুড়ে সৌন্দর্য, সৌভাগ্য ও অধ্যবসায়ের প্রতীক।

জাপানে কই মাছকে বলা হয় নিশিকিগই, যার অর্থ রঙিন জীবন্ত রত্ন। স্রোতের বিপরীতে এগিয়ে চলার ক্ষমতা কই মাছকে বানিয়েছে কখনো হার না-মানার প্রতীক। জীবনের প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাই যেন এই মাছের মূল শক্তি। জাপানে শিশু দিবস (৫ মে) উপলক্ষে কোইনোবোরি (কই মাছের পতাকা) ওড়ানো হয়।

কই মাছকে বলা হয় লাকি ফিশ। কারণ এটি সৌভাগ্যের প্রতীক। সোনালি ও কমলা কই সম্পদ ও শুভকর্মের ইঙ্গিত দেয়, সাদা কই নির্দেশ করে পবিত্রতা ও সাফল্য, আর লাল কই ভালোবাসা ও প্রাণশক্তির প্রতীক। ভালো পরিবেশে এই মাছ বহু বছর বেঁচে থাকতে পারে।

শান্ত স্বভাবের কারণে কই মাছ শিল্পী, প্রকৃতিপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণের নাম।

Mahfuzur Rahman

Publisher & Editor