ভোরের পাখি উঠল জেগে,
ধরল এখন গান।
অবুঝ শিশু হাসছে দেখো,
মুগ্ধতায় তার প্রাণ।
খেলা করে ময়না-টিয়া,
গাছের ডালে বসে।
শীত এসেছে খেজুরগাছে
ভরছে কলসি রসে।
দিঘির জলে শাপলা হাসে,
রঙের বাহার মেখে।
আমার খোকা খুশি বেশ,
খাতায় ছবি এঁকে।
ফুলের ওপর বসছে দেখো,
রঙিন প্রজাপতি,
তারই আছে অনেক চোখ,
তাইতো অনেক জ্যোতি।
Publisher & Editor