রবিবার, ১০ মে ২০২৬

রেড ভেলভেট কাপকেকের রেসিপি

প্রকাশিত: ১৪:০৯, ০৯ মে ২০২৬ |

উপকরণ
মাখন ১৭০ গ্রাম

চিনি ২০০ গ্রাম

ডিম ৩টি

ময়দা ২০০ গ্রাম

কোকো পাউডার ২ টেবিল চামচ

বেকিং পাউডার ১ চা-চামচ

বেকিং সোডা সিকি চা-চামচ

লবণ সিকি চা-চামচ

ভ্যানিলা পাউডার ২ চা-চামচ

লাল রঙের খাবার রং ১০ গ্রাম

ফ্রেশ ক্রিম ১৮০ গ্রাম।

প্রণালি
প্রথমে একটি বাটিতে মাখন ও চিনি একসঙ্গে ভালোভাবে বিট করে নিন।

এবার একটি একটি করে ডিম দিয়ে ধীরে ধীরে বিট করুন।

এরপর ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা পাউডার এবং লবণ—সব শুকনা উপকরণ একসঙ্গে ছেঁকে নিয়ে মিশ্রণে যোগ করুন।

সবশেষে লাল রঙের খাবার রং এবং ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে কাপ কেকের মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন।

কেক বেক হয়ে গেলে ওপরে সাজিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor