রবিবার, ১০ মে ২০২৬

বার্ষিক ফি না দিলে এসাইলাম আবেদন বাতিল হবে

প্রকাশিত: ১৩:৩৯, ০৯ মে ২০২৬ |

বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রে এসাইলাম আবেদন বাতিল করা হবে। আর সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে ওয়ার্ক পারমিটও। আগামী ২৯ মে থেকে কার্যকর করবে এ নিয়ম। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ২০২৫ সালের এইচ. আর. ১ রিকনসিলিয়েশন অ্যাক্টের আওতায় এই নিয়ম চালু করেছে। এ নিয়মের তোয়াক্কা হলে আবেদনকারী যুক্তরাষ্ট্র থেকে বাহিস্কার পর্যন্ত হতে পারেন। 

নতুন বিধানে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে-আশ্রয় আবেদন ফর্ম আই-৫৮৯ ভুলভাবে জমা দিলে ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া টেম্পোরারি প্রটেকশন স্ট্যাটাস-এর আওতায় কর্মসংস্থানের মেয়াদ সীমিত করে সর্বোচ্চ এক বছর বা নির্ধারিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফর্ম আই-১০২ জমা দেওয়ার জন্য ন্যুনতম ২৪ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নতুন এই অর্ন্তর্বর্তীকালীন বিধান ২৯ মে শুক্রবার থেকে কার্যকর হবে। ওই তারিখের পর থেকে নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ না করলে বিচারাধীন আশ্রয় আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে সঠিক ফি ছাড়া আই-১০২ ফর্ম গ্রহণ করা হবে না। এই বিধান নিয়ে ২৯ জুন সোমবার পর্যন্ত জনমত গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

আবেদনকারী যদি যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানে না থাকেন, তাহলে তার বিরুদ্ধে বহিষ্কার (রিমুভাল) প্রক্রিয়া শুরু করা হতে পারে। আশ্রয় আবেদন বাতিল হলে এর প্রভাব কর্মসংস্থানেও পড়বে। আশ্রয়ের ভিত্তিতে করা ফর্ম আই-৭৬৫-এর আবেদন বাতিল করা হবে এবং যারা ইতোমধ্যে কাজের অনুমতি পেয়েছেন, তাদের সেই অনুমতিও তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিয়ম নি¤œআয়ের আশ্রয়প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ নিয়মিত ফি পরিশোধে ব্যর্থ হলে তাদের আবেদন, কাজের সুযোগ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান, সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে। যারা ফর্ম আই-৫৬৯-এর মাধ্যমে আশ্রয়ের আবেদন করেছেন, যতদিন পর্যন্ত আবেদনটি বিচারাধীন থাকবে ততদিন তাদের প্রতি বছর একটি ফি পরিশোধ করতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, ফি প্রদানের নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor