শুক্রবার, ০৮ মে ২০২৬

উত্তরবঙ্গের বিয়েবাড়িতে যেভাবে তৈরি হয় গোকুল পিঠা

প্রকাশিত: ০৮:০৫, ০৭ মে ২০২৬ | ১২

উপকরণ ১
দুধের ক্ষীরসা ১ কাপ

মালাই আধা কাপ

গুঁড়া দুধ আধা কাপ

গুড় বা চিনি আধা কাপ

এলাচিগুঁড়া সামান্য

ঘি ১ চা–চামচ।

প্রণালি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে নিন।

ঠান্ডা হলে ছোট ছোট প্যারা সন্দেশের আকারে গড়ে নিন।

টিম ব্রাজিলের পোশাক

উপকরণ ২
গুড় আধা কাপ

দুধ ২ লিটার

চিনি ৩ টেবিল চামচ

এলাচিগুঁড়া আধা চা–চামচ।

প্রণালি
দুধ ঘন হলে তাতে গুড় মেশান।

এরপর বাকি সবকিছু অল্প কিছুক্ষণ চুলায় জ্বাল দিয়ে নিন।

উপকরণ ৩
ময়দা আধা কাপ

চালের গুঁড়া ৩ টেবিল চামচ

সুজি আধা কাপ

চিনি ৩ টেবিল চামচ

তেল ভাজার জন্য।

প্রণালি
তেল বাদে বাকি সব কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

এবার প্রথম উপকরণের সন্দেশগুলো ব্যাটারে ডুবিয়ে গরম ডুবোতেলে ভেজে উপকরণ ২–এর মধ্যে পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

রসে ভরে গেলে পরিবেশন করুন গোকুল পিঠা।

Mahfuzur Rahman

Publisher & Editor