ফেডারেশন কাপের ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। ছবি : মীর ফরিদ, কিংস অ্যারেনা থেকে
বৃষ্টির কারণে মাঠ ছিল কদমার্ক্ত। এতে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে স্বাভাবিক খেলাটা কঠিন হয়ে পড়েছিল বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের।
তবে বৃষ্টিস্নাত দিনে ঠিকই জয় তুলে নিয়েছে কিংস। সেটিও কম নয়, বড় ব্যবধানেই।
প্রতিপক্ষকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে কিংস। মাঠ স্বাভাবিক থাকলে হয়তো ৪-০ ব্যবধানের জয়টা আরও বড় হতে পারত।
ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলোৎসবের শুরুটা হয় একদম শুরু থেকেই। শুরুটা করেন রাকিব হোসেন।
ম্যাচের ৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। সাদের অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত থেকে বুলেট গতির মাটি কামড়ানো শটে গোলটি করেন রাকিব। প্রথমার্ধে অবশ্য ওই এক গোলেই শেষ।
বিরতির পরে ব্রাদার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংস।
১৬ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরও তিন গোল দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন দরিয়েলতন। সাদের ক্রস থেকে ডি-বক্স থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই এবার গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। বিপরীতে ম্যাচ শেষ হওয়ার ২ মিনিটে আগে ব্রাদার্সের জালে শেষ পেরেক মারেন সাব্বির হোসেন।
ডি-বক্স থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি।
ব্রাদার্স আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ তাদের থাকছে। সে জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের বিপক্ষে জিততে হবে তাদের।
Publisher & Editor