সোমবার, ০৪ মে ২০২৬

নিউইয়র্কের হান্টার কলেজে কীনোট স্পিকার বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ

প্রকাশিত: ০৭:০৪, ০৩ মে ২০২৬ |

নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিখ্যাত হান্টার কলেজের পার্পল হক বার্ষিক ভোজসভায় কীনোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ উবায়েদ মুহিত। গত ২৭শে এপ্রিল সোমবার বিকেলে ম্যানহাটনের হান্টার কলেজের ফ্যাকাল্টি ডাইনিং রুমের ৮ম তলায় আয়োজিত বার্ষিক পার্পল হক ভোজসভায় ক্লিনিক্যাল শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা বিষয়ে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ উবায়েদ মুহিত।

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার হাবিবপুর গ্রামের পাঠান বাড়ী নিবাসী মোঃ আব্দুল মুহিত ও সৈয়দা রিনা বেগম দম্পতির জেষ্ঠ্য সন্তান ডাঃ উবায়েদ মুহিত নিউইয়র্কের ব্রঙ্কসে ১৯৯৪ সালের ১২ই জুন জন্মগ্রহণ করেন। তিনি ব্রঙ্কসের লিম্যান হাইস্কুলের পর ম্যানহাটনের হান্টার কলেজ গ্রাজুয়েশন এবং নিউইয়র্কের প্রসিদ্ধ এনওয়াইটি মেডিকেল কলেজ থেকে ২০২২ সালে চিকিৎসক হিসেবে সফলতার সাথে ডিগ্রি অর্জন করেন।বর্তমানে ব্রঙ্কসের বিখ্যাত আইনস্টাইন হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

ডাঃ উবায়েদ মুহিত হান্টার কলেজে বাংলাদেশেী বংশোদ্ভূত ডাক্তার হিসেবে কলেজের পার্পল হক বার্ষিক ভোজসভায় কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন। ডাঃ উবায়েদ মুহিতের সফলতায় তার পিতা ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মুহিত সকলের নিকট দোয়া কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।তিনি মনে করেন তার ছেলের এই সম্মান শুধু তার পরিবারের জন্য নয় বরং সকল বাংলাদেশী সমাজের সকলের জন্য গৌরব নিয়ে এসেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor