রবিবার, ০৩ মে ২০২৬

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের, তবে...

প্রকাশিত: ০৬:৫৫, ০৩ মে ২০২৬ |

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব শিগগির পর্যালোচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন পোস্ট করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ট্রাম্প লিখেছেন, ‘ইরান এইমাত্র আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করব।

তবে আমি মনে করছি না, এটি মেনে নেওয়া হবে। কারণ গত ৪৭ বছরে মানবতা এবং বিশ্বের প্রতি ইরান যা করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।’
পোস্টটি করার কিছুক্ষণ আগে ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমি আপনাদের এ বিষয়ে পরে জানাব।’

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান।

দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য।

Mahfuzur Rahman

Publisher & Editor