বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সহজ উপকরণে বাড়িতেই বানাতে পারেন পিটা ব্রেড, রেসিপি দেখুন

প্রকাশিত: ০৭:৩২, ২৯ এপ্রিল ২০২৬ |

উপকরণ
ময়দা ১৫০ গ্রাম

আটা ১৫০ গ্রাম

ইস্ট ৩ গ্রাম

লবণ ৩ গ্রামচিনি ৫ গ্রাম

পানি ১৮০ গ্রাম

তেল ১০ গ্রাম।

প্রণালি
একটি পাত্রে ময়দা, আটা, ইস্ট, লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। শুকনা মিশ্রণে ধীরে ধীরে পানি যোগ করে নরম ডো তৈরি করে নিন।

এবার তেল মিশিয়ে ডো ভালোভাবে মেখে ঢেকে রাখুন ৩০ মিনিট।

এরপর ডো থেকে সমান আকারের গোল লেচি কেটে রুটি বেলে ঢেকে রাখুন আরও ১০-১৫ মিনিট।

এবার মাঝারি আঁচে তাওয়ায় ফুলকো রুটির মতো উল্টে-পাল্টে ভেজে নিন অথবা উচ্চ তাপে প্রি-হিটেড ওভেনে ১০-১২ মিনিট বেক করুন।

পিটা ব্রেড মাঝ বরাবর কেটে নিন। পকেট তৈরি করে সালাদসহ বিভিন্ন ধরনের মাংস, কাবাব বা পনির ভরে গরম-গরম পরিবেশন করুন।

টিপস
বেকিংয়ের সময় কাপের বদলে ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে গ্রাম হিসেবে উপকরণ মাপলে প্রতিবারই নিখুঁত ফল পাওয়া যায়।

ইস্ট আগে থেকেই তরলের সঙ্গে মিশিয়ে নিন। এতে করে অল্প সময় হাতে মেখেও মেশিনের মতো মসৃণ ডো বানাতে পারবেন। ইস্টের কাঁচা গন্ধ থাকে না।

Mahfuzur Rahman

Publisher & Editor