বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির জয়, পণ্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

প্রকাশিত: ০৭:২৩, ২৯ এপ্রিল ২০২৬ | ১০

অপেক্ষা অনেক হলো। আর কত? প্রতীক্ষার অবসান না হওযায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি। তাতে চট্টগ্রামে জয় হলো বৃষ্টির।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল।

তবে মাঠে বল গড়ানো দূরের কথা  নির্ধারিত সময়ের হিসেবে টস করতেও মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক।
নামবে কি করে? দিনের শুরু থেকেই যে চট্টগ্রামের আকাশ কাঁদতে শুরু করেছে। পরে অনেক অপেক্ষার পরেও যখন থামল  না আকাশের কান্না তখন ম্যাচ সকলে হোটেলে ফিরতেই বাধ্য হলেন। 

আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারার কোনো শঙ্কা আর থাকল না বাংলাদেশের।

প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ২ মে সিরিজে শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরে। সেদিন হারলেও তাই সিরিজ ড্র হবে। তবে নিশ্চিতভাবেই বাংলাদেশ চাইবে সিরিজ জিততে।

Mahfuzur Rahman

Publisher & Editor