রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পৌষ তোদের ডাক দিয়েছে

প্রকাশিত: ০২:৪৩, ২৬ এপ্রিল ২০২৬ |

হিমেল হাওয়ার সম্ভার নিয়ে চলে এসেছে শীতকাল। শীতকালে শৈত্যপ্রবাহ বিরাজ করে। পৌষ ও মাঘ—এই দুটি মাস। সারা বছরের কোলাহল পেরিয়ে আনন্দের আমেজ নিয়ে আসে শীত।

এ সময় বাগানে শোভা পায় গাঁদা, জারবেরা, রজনীগন্ধা প্রভৃতি ফুল। শান্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্যমুখী ফুল। অনেকে খোঁপায় পরেন দোপাটি ফুল। কমলা, আঙুর ও আপেলের মতো বিদেশি ফল শীতকালে পাওয়া যায়।

শীতের আরেক ফল আমলকী। আমলকীতে হালকা কামড় দিয়ে পানি খেলে খুব মজা লাগে। শীতে বাজারে ওঠে নানা রকম সবজি। গাজর, ফুলকপি, বাঁধাকপির মতো সুস্বাদু সবজি শোভা পায় খাবার টেবিলে।

শীতকালে কৃষকরা করে ত্বরা, কেননা গম ও জবের মতো শস্য আছে মাঠ ভরা। শুধু পৌষ আর মাঘ মাস নয়, বর্তমানে ফাল্গুন মাসেও থাকে শীত। খনা বলেন, ‘এক মাঘে শীত যায় না।’ এর অর্থ অবশ্যই ভিন্ন, এর অর্থ বিপদ একবারে শেষ হয়ে যায় না।

শীতকালে পিঠা-পুলির অনন্য আয়োজন হয়।

সকালে গ্রামের বাড়িতে বাড়িতে তৈরি হয় চিতই, ভাপা, পাটিসাপটা ও পুলির মতো বিভিন্ন পিঠা। শীতের কুয়াশামাখা সন্ধ্যায় শহরের গলিতে গলিতে বসে চিতই পিঠার দোকান। শীতকালে উদযাপিত হয় বিদ্যাদেবীর সরস্বতীপূজা। গৌতম বুদ্ধের বোধিসত্ত্ব লাভ উদযাপন করতে বৌদ্ধরা পালন করেন বোধি দিবস। শীতকালের পরিবেশ দেখতে খুবই মনোরম। শীতের সকালে হিমেল ভোরে ভাসে কুয়াশার মেঘ। বহে উদাস হাওয়া। শীত বাঙালির জীবনে আনে হাড় হিম করা প্রশান্তি, যা ভয়ংকর সুন্দর বটে!

Mahfuzur Rahman

Publisher & Editor