রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আরব সাগর থেকে ইরানের আরেকটি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র: সেন্টকম

প্রকাশিত: ০২:২৩, ২৬ এপ্রিল ২০২৬ |

আরব সাগরে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ‘ছায়া বহর’–এর একটি জাহাজ আটক করা হয়েছে। যা বিদেশি বাজারে বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাস পণ্য পরিবহন করছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জানায়,  ইরানের ‘ছায়া বহরের’ ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েক শ কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল।

পোস্টে সেন্টকম জানায়, শনিবার ভোরে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ‘এমভি সেভান’ নামের ওই জাহাজটিকে বাধা দেয়। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল যে, তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। সেন্টকমের দাবি অনুযায়ী, তারা ইরানের বন্দরগুলোর ওপর ‘অবরোধ পুরোপুরি কার্যকর’ করে চলেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor