সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোগলাই গরু ভুনার রেসিপি

প্রকাশিত: ০৮:২৩, ২০ এপ্রিল ২০২৬ |

শবে বরাতের দিন রান্না করতে পারেন মোগলাই বিফ ভুনা। রেসিপি দিয়েছেন তানিয়া শারমিন

উপকরণ

গরুর মাংস: ১ কেজি

হলুদগুঁড়া: আধা চা-চামচ

গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ

লবণ: পরিমাণমতো

কাজুবাদাম: ১০–১২টি

কোরানো নারকেল: আধা কাপ

পুদিনাপাতা: ২ চা-চামচ

ধনেপাতা: ২ চা-চামচ

কাঁচা মরিচ: ৫–৬টি

টক দই: ১ কাপ

কুকিং ক্রিম: আধা কাপ

লাল মরিচের গুঁড়া: ২ চা-চামচ

জিরাগুঁড়া: ১ চা-চামচ

ধনেগুঁড়া: ১ চা-চামচ

গরমমসলার গুঁড়া: আধা চা-চামচ

তেল: আধা কাপ

ক্রিম: ১ টেবিল চামচ

ধনেপাতাকুচি: অল্প।

প্রণালি

হাড়ছাড়া মাংস সাধারণ আকারে কেটে ধুয়ে নিন। হলুদ, গোলমরিচ, লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কাজুবাদাম, নারকেল, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ একত্রে ব্লেন্ড করে নিন। অন্য বাটিতে টক দই, ক্রিম, লাল মরিচের গুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, গরমমসলার গুঁড়া, লবণ মিশিয়ে নিন। তাতে বাদামের পেস্ট মেশান। অন্যদিকে মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন। মাংস আর দইয়ের মিশ্রণটি মেশান। আরেকটি হাঁড়িতে ২ টেবিল চামচ তেল দিয়ে দিন। দইয়ের মিশ্রণ থেকে মাংস উঠিয়ে তেলে ভেজে নিতে হবে ৩ মিনিট। এবার বাকি মিশ্রণ হাঁড়িতে দিন। ৩–৪ মিনিট কষিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে আরও ৫ মিনিট কষান। তেল ওপরে উঠে এলে নামিয়ে ক্রিম ও ধনেপাতাকুচি দিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor