শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মিষ্টি আলুর হালুয়ার রেসিপি

প্রকাশিত: ০৬:৫১, ১৮ এপ্রিল ২০২৬ |

উপকরণ

ঘি: দেড় কাপ

তেজপাতা: মাঝারি ১টি

দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা

এলাচ: ছেঁচা ৩টি

মিষ্টি আলু: সেদ্ধ ক্বাথ ২ কাপ

গুঁড়া দুধ: ২ কাপ

চিনি: ৩ কাপ

লবণ: আন্দাজমতো।

প্রণালি

চুলায় প্যান বসিয়ে ঘি দিন। এতে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে নাড়ুন। সুগন্ধ বের হলে সেদ্ধ মিষ্টি আলুর ক্বাথের সঙ্গে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে প্যানে দিন। মাঝারি আঁচে নেড়ে কিছুক্ষণ ভাজুন। এরপর চিনি ও লবণ যোগ করে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণের পানি শুকিয়ে আসতে শুরু করলে দারুচিনি, এলাচ ও তেজপাতা তুলে ফেলুন। হালুয়া প্যানের গা ছেড়ে এলে নামিয়ে নিন। আগে থেকে ঘি ব্রাশ করা ছাঁচে ঢেলে পছন্দমতো আকার দিন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor