বিরাট কোহলির সঙ্গে প্রায়ই তুলনা হয় বাবর আজমের। এই প্রসঙ্গ উঠলে কখনও বিনয়ের সঙ্গে, কখনও একটু কৌশলী হয়ে জবাব দিতেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর। তবে সবশেষ চটেই গেছেন, সাংবাদিককে থামতেও বলেছেন।
পিএসএলে পেশোয়ার জালমিকে জেতাতে ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক। জিতেছে বাবরের দল জালমিও। জয়ের পর তাকে কোহলির সঙ্গে তুলনা করে প্রশ্ন করা হলে বাবর প্রশ্নটি আর এগোতে দেননি।
বাবর আজম বলেন, আপনি এটা (কোহলির সঙ্গে তুলনা) শেষ করতে পারেন। আপনি যে প্রশ্নই করছেন, তা ছেড়ে দিতে পারেন। কিন্তু আমাদের বলবেন যে আপনি এটা নিয়ে কাজ করার চেষ্টা করেন, বিশেষ করে ফিনিশিংয়ের ওপর। দেখুন, মূল বিষয় হলো কন্ডিশন বা পরিস্থিতি - দলের কী প্রয়োজন, রান রেট কত, কীভাবে খেলতে হবে এবং পিচ কেমন আচরণ করছে। আপনাকে সেই অনুযায়ী আপনার খেলার পরিকল্পনা করতে হবে এবং দলের জন্য জুটি গড়তে হবে।
বাবরের মতে, অনেক সময় চেষ্টা করলেও সফল হওয়া যায় না, ‘মাঝে মাঝে মনে হয় বলটা সহজ, কিন্তু আপনি ঠিকমতো খেলতে পারেন না। শট মারা হলেও ফাঁকা জায়গায় বল পৌঁছায় না। আপনি চেষ্টা করেন, কিন্তু রান করতে পারেন না।
এমন কঠিন সময় উতরে যাওয়ার বিষয়েও কথা বলেছেন বাবর, ওই মুহূর্তগুলোতে আমি নিজেকে আমার শক্তি, খেলার পরিকল্পনা এবং খেলার সেরা পদ্ধতির কথা মনে করিয়ে দিই। উন্নতি সময়ের সঙ্গে আসে। কখনো কখনো কয়েক মাসও লেগে যায়। আমি অনেক ম্যাচ শেষ করেছি আপনার মনে হতে পারে করিনি, কিন্তু আমি করেছি।
পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের মধ্যে নাম থাকবে বাবর আজমের। কিন্তু প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। স্ট্রাইক রেট থেকে শুরু করে ম্যাচ ফিনিশ। প্রায়ই সমালোচকদের নিশানায় পড়েন। এই মৌসুমে পাকিস্তান সুপার লিগে দুই ম্যাচ খেলেছেন বাবর। মোট রান ৮২। স্ট্রাইক রেট ১২৬.১৫।
Publisher & Editor