শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জর্জিয়া আটলান্টার ডা. মানিকের একমাত্র ছেলে সাকিব আলীর ইন্তেকাল

প্রকাশিত: ০৭:২৭, ০৯ এপ্রিল ২০২৬ | ১১

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে শাকিব আলী (২৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। ৬ এপ্রিল সকালে ক্যালিফোর্নিয়ার লস অ‍্যান্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান তরুন প্রকৌশলী সাকিব আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিখ্যাত আমাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন সাকিব।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে মরদেহ হস্তান্তরে কয়েকদিন সময় লাগতে পারে। লস অ‍্যান্জেলেসে মরহুমের প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আটলান্টায়। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে তার স্বজনরা জানিয়েছেন। সাকিব জর্জিয়া ষ্টেট সিনেটর নাবিলা ইসলামের কাজিন৷

জর্জিয়ার বাংলাদেশীূ কমিউনিটি নের্তৃবৃন্দ সাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে মাগফিরাত কামনা করেছেন৷ আল্লাহ পাক সাকিবকে জান্নাতবাসী করুন৷ ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চিকে পুত্র হারানোর শোক সহ্য করার পর্যাপ্ত ধৈর্য ও শক্তি প্রদান করুন৷

Mahfuzur Rahman

Publisher & Editor