ঝোপঝাপেতে খুব চাপেতে
ধরল জীবন বাজি,
পুব আকাশে খুব বাতাসে
পঙ্খিরাজই তাজি!
রুদ্ধশ্বাসে যুদ্ধ আসে
ভয় কাটিয়ে উষা,
অবশেষে নববেশে
করে ওরা গোসা!
বাইরে ফিরে যায় রে ভিড়ে
নেয় ওরা ঠিক চুক্তি,
বীরবেশে সব, নীড় ঘেঁষে সব
পায় পাখিরা মুক্তি।
চরণ বুকে মরণ ফুঁকে
খুলল সকল বন্ধন,
আচ্ছা মানুষ সাচ্চা ফানুস
ওরাই আসল নন্দন।
Publisher & Editor