শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

হাতিরঝিলে সংবর্ধনা পাচ্ছে সাফজয়ী বাংলাদেশ দল

প্রকাশিত: ০৭:০৮, ০৪ এপ্রিল ২০২৬ |

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ার এই বয়সভিত্তিক ফুটবল শিরোপা জয়ে দেশের ফুটবলপ্রেমীরা আনন্দে ভাসছে। এ উপলক্ষে বাফুফে হাতিরঝিলে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে।

মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অ-২০ দল ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের কর্মকর্তারা তাদের স্বাগত জানাবেন।

বিমানবন্দর থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে দলকে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আলো ঝলমলে পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাফুফে।

Mahfuzur Rahman

Publisher & Editor