শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

টার্কিশ ডিলাইটের রেসিপি

প্রকাশিত: ০৮:০০, ২৭ মার্চ ২০২৬ |

উপকরণ
কর্নফ্লাওয়ার: আধা কাপ

সাধারণ চিনি: ২ কাপ

লেবুর রস: ২ চা-চামচ

ক্রিম অব টারটার: আধা চা-চামচ

লাল রং: সামান্য

কেওড়াজল: ১ টেবিল চামচ

গুঁড়া চিনি বা আইসিং সুগার: ২ কাপ বা পরিমাণমতো

পানি: আধা কাপ

প্রণালি
চিনি ১ কাপ, পানি, লেবুর রস দিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকুন।

শিরা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

কর্নফ্লাওয়ারের সঙ্গে দেড় কাপ পানি ও ক্রিম অব টারটার মিলিয়ে চুলায় দিয়ে নাড়াচাড়া করতে হবে।

ঘন হয়ে এলে অল্প অল্প করে শিরা দিয়ে নাড়ুন।

সব শিরা দেওয়ার পর মিশ্রণ ঘন হয়ে এলে কেওড়া ও লাল রং মিলিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

চুলা থেকে নামিয়ে ৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চি প্যানে তেল লাগিয়ে নিন।

মিশ্রণ ঢেলে দিয়ে ঠান্ডা হলে পছন্দমতো টুকরা করে আইসিং সুগারে গড়িয়ে নিতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor