যুক্তরাষ্ট্রে আগামীকাল ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রমতে, বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ শনিবার।
ঈদুল ফিতর উদযাপনে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন মুসলিম সেন্টার ও মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
Publisher & Editor