মা হারালেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তার মা ফজিলাতুন্নেছা রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
অভিনেতার মায়ের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহফুজ আহমেদের সর্বশেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’-এর চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান।
জানা গেছে, আজ সোমবার (১৬ মার্চ) জগৎপুর গ্রামে মরহুমার প্রয়াত স্বামীর প্রতিষ্ঠিত মসজিদে জানাজা শেষে তাকে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে।
Publisher & Editor