সোমবার, ১৬ মার্চ ২০২৬

বার্সেলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জয় লাপোর্তার

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ মার্চ ২০২৬ | ১০

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা। রবিবার অনুষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে তিনি ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

৬৩ বছর বয়সী লাপোর্তা নির্বাচনে মোট ভোটের ৬৮ শতাংশ পেয়ে জয় নিশ্চিত করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পান ৩০ শতাংশ ভোট।
 
ক্লাব সূত্রের খবর, বার্সেলোনার প্রায় ১ লাখ ১৪ হাজার ভোটার সদস্যের মধ্যে ৪৮ হাজার ৪৮০ জন ভোট দিয়েছেন। এতে ভোটদানের হার দাঁড়ায় প্রায় ৪২ শতাংশ।

বিশ্লেষকদের মতে, কোচ হানসি ফ্লিকের অধীনে দলের সাম্প্রতিক সাফল্য লাপোর্তার পুনর্নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। আর্থিক সংকট এবং ক্যাম্প ন্যু স্টেডিয়ামের পুনর্নির্মাণ প্রকল্পে বিলম্ব থাকলেও মাঠের পারফরম্যান্সে ভালো অবস্থানে রয়েছে কাতালান ক্লাবটি।

Mahfuzur Rahman

Publisher & Editor