শনিবার, ০৭ মার্চ ২০২৬

সাদা সবজির রেসিপি

প্রকাশিত: ১১:০৭, ০৭ মার্চ ২০২৬ |

উপকরণ

তেল: ১ টেবিল চামচ

পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

রসুনবাটা: ১ চা-চামচ

আদাবাটা: ১ চা-চামচ

মুরগি: ছোট টুকরা ১ কাপ

গাজর–পেঁপে–ফুলকপি বা পছন্দমতো সবজি মিলিয়ে: ২ কাপ

দুধ: ১ কাপ

কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ

গোলমরিচগুঁড়া: ১ চা- চামচ

কাঁচা মরিচ: ৪-৫টি

চিনি: ১ চা-চামচ

লবণ: পরিমাণমতো।

প্রণালি

পেঁয়াজ, আদা, রসুন তেলে হালকা ভেজে নিন। মুরগির টুকরাগুলো দিয়ে দিন। সবজি টুকরা দিয়ে ভাজুন। কিছুটা সেদ্ধ হয়ে এলে দুধ ও কর্নফ্লাওয়ার দিয়ে দিন। লবণ, গোলমরিচগুঁড়া, কাঁচা মরিচ ফালি ও চিনি দিয়ে কয়েক মিনিট পর চুলা থেকে নামিয়ে দিন।

Mahfuzur Rahman

Publisher & Editor