সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ঝাল পিঠার রেসিপি

প্রকাশিত: ০২:০৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬ |

উপকরণ
চালের গুঁড়া ১ কাপ

ডিম ২টা, লবণ স্বাদমতো

কাঁচা মরিচবাটা ১ চা-চামচ

কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ

হলুদ আধা চা-চামচ

ধনেপাতাকুচি ১ টেবিল চামচ

আদা রসুনবাটা ১ চা-চামচ

পানি ১ থেকে দেড় কাপ (কম বেশি লাগতে পারে)

ভাজার জন্য তেল।

প্রণালি
চালের গুঁড়ায় সব উপকরণ দিয়ে দিন।

অল্প করে পানি দিয়ে ঘন গোলা তৈরি করুন।

তেল গরম হলে এক হাতা করে গোলা দিন।

একটি করে পিঠা ভেজে তুলুন। একসঙ্গে দুটি দেবেন না।

গরম ঠান্ডা দুই ভাবেই পরিবেশন করতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor