গত কয়েক দিন ধরে দেশে তীব্র ঠাণ্ডা পড়ছে। আর এই শীতে কম্বল ছাড়া ভাবাই যায় না। শীতকাল এখন প্রায় মাঝামাঝি। আরো কয়েক সপ্তাহ শীত পড়তে থাকতে পারে।
আর এই সময়ে কাঁথা-কম্বল ব্যবহার করতেই হবে।
কিন্তু পানি দিয়ে কম্বল কাচা ভীষণ কষ্টসাধ্য। পানিতে ডোবালেই ভারী হয়ে যায়। এ ছাড়া এই সময়ে কম্বল পানিতে ধুলে শুকাতে বেশ কয়েক দিন লাগবে।
অথচ দিনের পর দিন নোংরা কম্বল গায়ে দেওয়াও অসম্ভব। কম্বল থেকে দুর্গন্ধ ছাড়ে।
তা ছাড়া নোংরা কম্বল গায়ে দিলে ত্বকে চুলকানির সমস্যা দেখা দেয়। তাহলে এই শীতে না ধুয়ে কম্বল পরিষ্কার রাখবেন কিভাবে? তা নিয়েই আজকের আয়োজন।
চলুন, জেনে নেওয়া যাক—
সাবান পানিতে কম্বল ধুলে যে সমস্যা হতে পারে
হালকা গরম পানিতে লিকুইড ডিটারজেন্ট দিয়ে কম্বল ধুতে হয়। কম্বল কাচার পরে তা ভালো করে ধুয়ে নেওয়া জরুরি। যদি ঠিকমতো শুকনো না হয়, তাহলে কম্বল নষ্ট হয়ে যেতে পারে। ভুল ডিটারজেন্ট এবং অত্যধিক গরম পানি ব্যবহার করলে কম্বলের ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে।
এ ছাড়া পানিতে ডোবানো মাত্র কম্বল ভারী হয়ে যায়।
তখন সেটা কাচতে গেলে বেশ কসরত করতে হয়। যদিও মাসে একবার কম্বল কাচাই যায়। তবে পানি ছাড়াই কম্বল পরিষ্কারের উপায় জেনে নিন।
আরো পড়ুন
রোদে দিন
দু-তিন সপ্তাহ অন্তর অন্তর কম্বল পরিষ্কার করা উচিত। মাসে একবার সাবান পানিতে ধুয়ে নিতে পারেন। কিন্তু সপ্তাহে সপ্তাহে তা করা সম্ভব নয়। তবে নিয়মিত রোদে দিতে পারেন। দড়িতে কম্বলগুলো ঝুলিয়ে দিন। পর্যাপ্ত রোদ আসে এবং হাওয়া-বাতাস আসে এমন জায়গায় কম্বলগুলো রাখবেন। এতে দুর্গন্ধ কেটে যাবে।
বেকিং সোডা ছড়িয়ে দিন
কম্বলের ওপর বেকিং সোডা ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর কম্বলটা ভালো করে ছেড়ে দিন। বেকিং সোডা সব গন্ধ শুষে নেবে এবং ফ্যাব্রিকেরও কোনো ক্ষতি হবে না। কম্বল ধুতে না পারলে এই টোটকা কাজে লাগাতে পারেন।
চাদর ব্যবহার করুন
সময়ের অভাবে কম্বল নিয়মিত পরিষ্কার করা যায় না। এমন অবস্থায় কম্বল সরাসরি গায়ে দেবেন না। প্রথমে একটি পাতলা চাদর গায়ে দিন। তার ওপর কম্বল চাপান। এতে কম্বল ত্বকের সংস্পর্শে আসবে না এবং ঘাম-গন্ধও থাকবে না। এভাবে কম্বল পরিষ্কার রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। তখন মাসে একদিন কম্বল রোদে দিলেও হবে।
Publisher & Editor