মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পরোটা ও কষা মাংসের রেসিপি

প্রকাশিত: ১২:৫৬, ০১ সেপ্টেম্বর ২০২৫ | ৭৪

উপকরণ

ময়দা: ২৫০ গ্রাম

সয়াবিন তেল : ২ টেবিল চামচ

পানি: পরিমাণমতো

লবণ: সামান্য

ডিম: ১টি

প্রণালি

প্রথমে ময়দাসহ সামান্য লবণ, ডিম দিয়ে পানিতে মেখে খামি করে কিছুটা সময় রেখে দিন।

পরে ময়দার গুলি পাকিয়ে নিয়ে বেলনায় বেলে নিন।

এরপর চাটু বা তাওয়ায় তেল দিয়ে পরোটার দুই পাশ ভেজে নামান।

কষা মাংস
উপকরণ

মুরগি: ৫০০ গ্রাম

সরিষার তেল: ৪ টেবিল চামচ

পেঁয়াজকুচি: ২ কাপ

মরিচগুঁড়া: ২ চা-চামচ

ধনেগুঁড়া: ২ চা-চামচ

হলুদ: ১ চা-চামচ

আদা ও রসুনবাটা: ২ চা-চামচ

গরমমসলা: ১ চা-চামচ

তেজপাতা: ২টি

লবণ: স্বাদমতো

প্রণালি

কড়াইয়ে সরিষার তেল গরম করে গরমমসলা ও তেজপাতা ফোড়ন দিন।

এর মধ্যে পেঁয়াজকুচি দিয়ে ভাজুন।

পেঁয়াজগুলো বাদামি হলে আদা ও রসুনবাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন।

এবার এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেগুঁড়া ও পানি মেশান।

মসলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে, তখন মাংসগুলো দিয়ে কষাতে হবে।

অল্প পানি দিয়ে হালকা আঁচে রান্না করুন।

মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে নামান।

ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor