বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভূতের মাথায় হাড়ের ঝাঁকা

প্রকাশিত: ০৭:০৬, ০৫ মে ২০২৫ | ২৮৩

বলল আমায় হাবলু কাকা

ওদিক তাকা, ওদিক তাকা—

ভূত নাচে দ্যাখ ঝাঁকানাকা

লাল ট্যারা চোখ, ঠোঁটটা বাঁকা।
 

দন্ত কালো, ফোকলা-ফাঁকা

হাতে-পায়ে উল্কি আঁকা।

আধেক কাঁচা, আধেক পাকা

জটাল চুলে ঘাড়টা ঢাকা।
          

মাথায় জাদুর হাড়ের ঝাঁকা

হাড় ঘষে ভূত বানায় টাকা।


হাড় নেবে, হাড়? চলছে হাঁকা

আসছে নেচে ধুমধামাকা!
 

এইখানে আর ঠিক না থাকা

দৌড় দে, পালাই—বলল কাকা।

Mahfuzur Rahman

Publisher & Editor