শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ট্রাম্পের নীরবতার সমালোচনা করলেন নিউজম

প্রকাশিত: ১৩:২৩, ১৪ নভেম্বর ২০২৬ | ১৩

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ার সময় কোনো প্রকাশ্য লিখিত বিবৃতি না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউজম লেখেন, ‘আজ ডোনাল্ড ট্রাম্পের কোনো খোঁজ ছিল না। অথচ ৯/১১-এর পর আর কখনো এত বড় পরিসরে বিমানবন্দরে আটকে পড়েননি ১৫ লাখ মার্কিন নাগরিক।’

তিনি আরও বলেন, ‘তিনি আপনাদের পরোয়া করেন না।’

Mahfuzur Rahman

Publisher & Editor