চাঁদ দেখি মা আমার সাথে
চতুর্দিকেই ঘোরে,
চাঁদের কি আর পাখা আছে
পাখির মতো ওড়ে?
মামাবাড়ির আকাশেও
চাঁদের দেখা পাই!
সত্যি কি গো চাঁদ মামাটার
থাকার বাড়ি নাই?
ব্যাডমিন্টন খেলতে গেলেও
চাঁদ মামাকে দেখি,
প্রতিরাতেই আমার দিকে
তাকিয়ে রয় একই!
চাঁদের কি মা আমার মতো
খেলতে মনে চায়?
মাটির বুকে নামতে কেন
চাঁদ মামা ভয় পায়?
Publisher & Editor